
মোঃ শরিফুল ইসলাম।।
সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র্যালিতে কাজিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জননেতা সেলিম রেজার নেতৃত্বে কাজিপুর উপজেলা বিএনপির পক্ষে থেকে এই র্যালিতে অংশগ্রহণ করেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র প্রভাষক আঃ সালাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. রবিউল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, সাবেক সহ-সভাপতি ওহিদুজ্জামান মিনু, আবদুল মালেক স্বপন, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম বাবু,কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুর রশিদ রানা, সদস্য সচিব মজিবুর রহমান, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব শামীম রেজা রুবেল, কাজিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, আসিফ সরকার, সজিব আহমেদ, শরিফুল ইসলাম , সদস্য হৃদয় মাহমুদ রোকন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক সাগর আলী, সদস্য সচিব আলিফ সরকারসহ কাজিপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের উৎসাহ, উদ্দীপনা ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল বিশ্বাসে পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সফল।