
এমদাদুল হক মুনতাসির।।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত ঐতিহাসিক জশনে জুলুস-এর রোড ম্যাপ প্রকাশ করেছে আয়োজক কমিটি। প্রতি বছরের মতো এবারও ১২ রবিউল আউয়াল সকালে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জুলুস শুরু হবে এবং নির্ধারিত রুট ঘুরে একই স্থানে সমাপ্ত হবে।
রোড ম্যাপ অনুযায়ী:
জুলুস শুরু হবে ইউ টার্ন থেকে, এরপর যাবে মুরাদপুর, ২নং গেইট, জিইসি মোড়, হয়ে বিবিরহাট পর্যন্ত। পুনরায় নির্ধারিত রুট ধরে জামেয়া প্রাঙ্গণে এসে সমাপ্ত হবে।
আয়োজকদের আহ্বান:
আয়োজক কমিটি জানিয়েছে, ঐতিহাসিক এই শোভাযাত্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। পুরো জুলুসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক দল ও কমিটির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জশনে জুলুসে অংশগ্রহণকারী সকলকে ইসলামী শৃঙ্খলা, ভ্রাতত্ব ও আখলাক বজায় রেখে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক কাজ করবে।