প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 2, 2025 ইং
জামালপুরে কৃষক ও কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুরে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল আমন মৌসুমের জাত সমূহের চাষাবাদ এবং বীজ সংরক্ষণের কলাকৌশল শীর্ষক কৃষক ও কৃষণী আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে মেলান্দহ উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) জামালপুর উপকেন্দ্র এই আলোচনা সভা ও প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণ সভায় জামালপুর বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাখী রানী সরকারের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিনার ময়মনসিংহ বিভাগের মহাপরিচালক ড: মো: আবুল কালাম আজাদ। এছাড়াও জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, ময়মনসিংহ বিনা গবেষণা কর্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ডা: মাহবুবুল আলম তরফদার, ময়মনসিংহ বিনা গবেষণা কর্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপ পরিচালক ডা: মোহাম্মদ আশিকুর রহমান, মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আব্দুল রউকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা, স্থানীয় কৃষকদের ভালো মানের বীজ চেনার উপায় এবং ফসলি জমি থেকে যে বীজ উৎপাদন হয় সেই বীজ কে কিভাবে চারা উৎপাদনের উপযোগী বীজ তৈরি করা যায়। মাটির পুষ্টি মান ধরে রাখা ও মাটিতে সঠিক পরিমান পুষ্টির ব্যবস্থা করা। সঠিক উপায়ে চারা রোপন সম্পর্কে ধারণার পাশাপাশি কৃষকদের যে কোন কৃষি সম্পর্কিত সমস্যা সমাধানে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।