প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 2, 2025 ইং
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএনপি

মো: সিয়াম রানা
নীলফামারী প্রতিনিধি
১ সেপ্টেম্বর সোমবার সকাল ১০:৩০ টার দিকে নীলফামারী শহরের পৌর মার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান, কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। এরপর সকাল ১১:৩০টা থেকে নীলফামারী সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা ৯টি ওয়ার্ডে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের ডিসি মোড়ে একত্রে জমায়েত হন।
দুপুর সাড়ে ১২টার সময় নীলফামারী ডিসি মোর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে নীলফামারী জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক মীর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ. এইচ. এম সাইফুল্লাহ রুবেলের পরিচালনায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আ খ ম আলমগীর সরকার সহ বক্তব্য রাখেন সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ উপলক্ষে নীলফামারী জেলা বিএনপি ৬ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।