
ইফতিয়ার আহম্মেদ পুলক।।
১ সেপ্টেম্বর (সোমবার) সকালে সোনারগাঁও, পিরোজপুরের মারীখালী নদে একটি বস্তাবন্দি লাশ ভেসে ওঠে।
স্থানীয়রা কলাগাছিয়া নৌ -পুলিশ ফাঁড়িতে খবর দিলে, পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ভাসমান লাশটি বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার রাসেল মিয়ার ৭ বছর বয়সী ছেলে মোস্তাকিমের।
৩ মাস আগে মোস্তাকিমের মা কোহিনূর বেগম পরকিয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর বাবা ও দাদার সঙ্গেই থাকতো মোস্তাকিম।
গতকাল সকাল থেকে নিখোজ হলে,
পরিবার ও এলাকাবাসী অনেক খোঁজাখোঁজি করে ছেলের সন্ধান না পেয়ে
নিখোঁজের বাবা ফল ব্যবসায়ী রাসেল মিয়া থানায় জিডি করেন,
তার একদিন পর ছেলের মরদেহ ভেসে উঠে মারীখালী নদে।
কলাগাছিয়া নৌ -পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সালেহ আহমেদ পাঠান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না পাওয়া গেলে দাফনের জন্য হস্তান্তর করা হবে।