
সঞ্জয় বাড়ৈ।।
মাদারীপুর জেলার,ডাসার উপজেলার, উওর ধূয়াসার গ্রামের,আনোয়ার ঢালীর পূএ,মুমিন ঢালী,আজ সকালে বিষ পান করে আত্মহত্যা করেছে। তার আত্মহত্যার সুনির্দিষ্ট কোন কারন জানা যায়নি।প্রতিবেশীদের ধারনা,পারিবারিক কলহ কিংবা ব্যক্তিগত কারনে সে এমনটা করে থাকতে পারে।সে বীরমোহন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩খ্রী:এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।এই মর্মান্তিক মৃত্যুতে, তাঁর পিতা-মাতা ও এলাকাবাসী শোকাভিভূত। এ ঘটনায় বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।