
মোঃ শাহ আলম।।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের বড়বড়গ্রাম গ্রামের তরুণ ব্যবসায়ী মেহেদী হাসানকে দেখতে অনেকটা শহীদ ছাত্র আবু সাঈদী-এর মতোই মনে হয়। তিনি পেশায় একজন জুতার ব্যবসায়ী।
গত ১৯ জুলাই জামায়াতে ইসলামী আয়োজিত মহাসমাবেশে উপস্থিত জনতার ক্যামেরায় ধরা পড়ে তার চেহারা।
এ বিষয়ে মেহেদী হাসানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “ছাত্র আবু সাঈদ ছিলেন ইসলামের এক চোরাই যোদ্ধা, যিনি শহীদ হয়েছেন। তিনি হচ্ছেন স্পিরিট ও চেতনার প্রতীক। তার চেতনাকে ধারণ করে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন দেখি।”
তার এমন বক্তব্য ও উপস্থিত ভঙ্গিমা অনেকের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা বলছেন, আবু সাঈদের আদর্শ ও ত্যাগ তরুণ সমাজের মাঝে এখনও অনুপ্রেরণা হয়ে আছে।