প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2025 ইং
সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন ৩নং সরুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট ২০২৫) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রাশিদুল হক রাজু।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন—
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব,সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ইউনুস,তালা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ হাফিজ,ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মজিবর রহমান সদ্দার,ইসমাইল হোসেন,উপজেলা মহিলা দলের সভাপতি মিমি খাতুন,এছাড়া সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র নয়টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে পালন করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।