প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2025 ইং
মিরপর আমলা বাজারে দুই প্রতিষ্ঠানকে ১৫০০০ টাকা জরিমানা

মৎস্য ও পশু খাদ্য আইন -২০১০ মোতাবেক লাইসেন্স ব্যতীত পশু খাদ্য বিক্রয়, যথাযথ প্রক্রিয়ায় পোল্ট্রি ফিড সংরক্ষণ না করা এবং ভেটেরিনারি সেক্টরে নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত আমলা বাজারের মোঃ রবজেল আলীকে ১০,০০০ টাকা এবং মোঃ জুয়েল রানাকে ৫,০০০ টাকা জরিমানা করেন।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাজমুল ইসলাম এবং প্রসিকিউশন করেন সম্মানিত উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল্লাহিল কাফি।
মিরপুর উপজেলার সম্মানিত সকল পশু খাদ্য ও পোল্ট্রি ফিড বিক্রয়কারীগণকে মৎস্য ও পশু খাদ্য আইন- ২০১০ মোতাবেক ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ করা হলো। জনস্বার্থে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।