প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2025 ইং
পাটগ্রামে ২ মাদক সেবনকারী আটক.

হাসিবুল, দৈনিক জনতার খবর
পাটগ্রাম, লালমনিরহাট সংবাদ দাতা:
পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী রেল স্টেশন রোড এলাকায় ২ মাদক সেবনকারী কে আটক করা হয়েছে।
৩১ আগস্ট রবিবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার)
উত্তম কুমার দাশ এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা লংঘন করে প্রকাশ্যে মাদক সেবন করে অসংলগ্ন আচরণ দ্বারা জন উপদ্রবের সৃষ্টি করায়,
১.মোঃ জাহাঙ্গীর, গ্রাম: উফারমারা, উপজেলা: পাটগ্রাম, জেলা :লালমনিরহাট।
২. মোঃ মমিনুর রহমান, পিতা: আজগর আলী, গ্রাম: কাকিনা (জেলেপাড়া), উপজেলা: কালীগঞ্জ, জেলা: লালমনিরহাট নামে ২ জন কে আটক করা হয়।
এবং প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড ও ০১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সে সময় পাটগ্রাম থানার এসআই রেজাউল করিম রেজার নেতৃত্বে একটি মোবাইল টিম সার্বিক সহযোগিতা করেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।