
মোহাম্মদ আলী মাষ্টার।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপজেলা শহীদ মিনার প্রাংগনে ০৯ টি বিষয়ে প্রায় একহাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো,এনাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির উদ্ভোধন করেন জেলা জামাতে ইসলামীর আমীর মো,মোবারক হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিলসার্জন ডা,মো,নোমান মিয়া,জেলা এন ডি এফ এর সভাপতি ,এম এ হানিফ, জেলা অফিস সেক্রেটারি মুহাম্মদ মনিরুজ্জামান, ডা,ফরিদ উদ্দিন আহমেদ, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ।