
অজয় সেন ত্রিপুরা।।
খাগড়াছড়িতে মায়ের বালিশ চাপায় মোঃ তৌহিদুল আলম আভান নামে (২) বছরের এক শিশু খু'ন হয়েছে।
৩০ আগস্ট ২০২৫ (শুক্রবার) দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। তিনি খাগড়াছড়ি পৌরসভার শান্তি নগর এলাকায় বাড়া বাসায় থাকেন। এ ঘটনায় অভিযুক্ত মাকে আ'ট'ক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো.আব্দুল বাতেন মৃধা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিনকে আ'ট'ক করে থানায় নিয়ে যায়। শিশুর লা'শ ম'য়'না'তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল ম'র্গে পাঠানো হয়েছে।