
মোঃ প্রিন্স মোল্যা।।
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার উরফি ইউনিয়নের মানিকহার গ্রামে গোপালগঞ্জ-যোগানিয়া সড়কের বেহাল দশাতে ভোগান্তিতে পড়ছে হাজারো মানুষ।এই সড়কে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।নড়াইল জেলার নড়াগাতি থানার লোকজন ও গোপালগঞ্জ সদরের পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ প্রতিদিন এই সড়কে যাতায়াত করেন।রাস্তার এই বেহাল দশার জন্য তাদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়।কয়েকটা গাড়ি এক জায়গাতে হলেই জ্যাম সৃষ্ট হয় এখানে।এছাড়া মাঝে মধ্যেই চালকদের অসচেতনার কারনে রাস্তায় পড়ে আহত হচ্ছে বহু মানুষ।পাশেই খাল থাকায় পথচারীরা আতঙ্কে থাকেন।যেকোনো মুহুর্তে পুরো রাস্তা ভেঙে খালে পড়তে পারে গাড়ি এমন আশংকা নিয়ে তারা চলাচল করে থাকেন।এই সমস্ত ভাঙাচুরা থাকার ফলে তাদেরকে প্রতিনিয়ত যাতায়াতে বিলম্ব করতে হয়।তাই পথচারীরা চান এই সড়কের পুনঃনির্মান।তাদের জনজীবনে স্বস্তি ফেরাতে এই রাস্তার সংস্কার অতীব জরুরী বলে তারা দাবি করেন।স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নিকট এলাকাবাসী ও পথচারীদের দাবি যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত সড়ককে পুনরায় চলাচলের উপযোগী গড়ে তোলেন।এবং জন মনে যাতে করে স্বস্তি ফিরে, আতংক থেকে তারা বাঁচতে পারে ও নিরাপদে চলাচল করতে পারে তারা সেই দাবি করেন।