মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের আশ্রয়-প্রশ্রয়ে ইউনিয়নসহ সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। তারা অভিযোগ করেন, শোকজকৃত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু নকুল চন্দ্র দাস এখনো স্বজনপ্রীতি ও অনিয়ম চালিয়ে যাচ্ছেন, যার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেতৃবৃন্দ ঘোষণা দেন— ইউনিয়নবাসী আর ফ্যাসিস্টের ছত্রছায়ায় ইউনিয়ন চালাতে দেবে না।
সভায় সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার কমর উদ্দীন এবং সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড বিএনপির নেতা লয়লুছ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন—
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুন নুর (মেম্বার)
সাধারণ সম্পাদক টিটু মিয়া
সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন
সাবেক আহ্বায়ক কাহের খাঁন
মেম্বার ছয়ফুল আলম সুহেল
রেজবান আহমদ, বাহার আলী, ছালেক উদ্দীন মাসুক, সামাদ চৌধুরী, ফরিদ আহমদ, আব্দুল খালিক, সিদ্দেক আলী
ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ
যুবদল নেতা আব্দুল করিম রাজ
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের জলবায়ু বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা ময়নুল ইসলাম, ছাত্রনেতা সোহাগ আহমদ, মুমিন আহমদ, রহিম আহমদ, জুয়েল আহমদ, মাহবুবুর রহমান, সেলিম আহমদ, মাজেদ মারুফ, আব্দুল মুনিম প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বাজার প্রদক্ষিণ করেন।