প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2025 ইং
ধাপকাইয়ে পূর্বপুরুষের রাস্তা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক

প্রতিবেদক আকাশ আচার্য্য দিরাই উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার ধাপকাই গ্রামে পূর্বপুরুষের রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় অর্ধশতাব্দী ধরে মোঃ সোলেমান, মোঃ বাদল, মোঃ জুনেদ ও মোঃ নবীর হোসেন পরিবার ওই রাস্তা ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি রাস্তায় কাদা জমে যাওয়ায় বিকল্প পথ ব্যবহার নিয়ে বিরোধ বাঁধে
অভিযোগ রয়েছে, এক পর্যায়ে প্রতিপক্ষ মোঃ মাজহারুলকে একা পেয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তার ভাই সোলেমান, বাদল ও জুনেদ এগিয়ে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে
এরপর স্থানীয়ভাবে খারাপ প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত বিল্লাল হোসেন ও তার সহযোগীরা—নরুল ইসলাম, হাদিস মিয়া ও আলতাব মিয়া—এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয়-বিদেশি অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এতে সোলেমান পক্ষের কয়েকজন গুরুতর আহত হন
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, বিল্লাল হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরেই এলাকায় নানা অপকর্মে জড়িত
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।