প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2025 ইং
সাদুল্যাপুরে NCP নেতার আমের বাগান বিনষ্ট

গাইবান্ধা প্রতিনিধি:শাহ্ মো মুশফিকুর রহমান
মানুষের বিবেক দিন দিন লোপ পাচ্ছে, এ কেমন শত্রুতা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে রাতের আধারে শত্রুতা হাসিল করতে মাঠে ফসল বা পুকুরের মাছ বিনষ্ট করছে প্রতিপক্ষরা কিন্তু কেন? ফসল কি অপরাধ করেছে।
আবারো এমন একটা ঘটনা ঘটেছে গত রাতে, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার, ধাপেরহাট ছাইগাড়ী ইসলামপুর গ্রামে।
NCP উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নাজমুল হাসান সোহাগের পিতা, আলহাজ্ব আব্দুর রহমান ওরফে ভোলা মুনশি এলাকায় একজন আর্দশ কৃষক হিসাবে সু- পরিচিত,জমিতে ফলান বিভিন্ন প্রজাতির ফসল।
তিনি ও তার ছোট ভাই সাবেক ইউ,পি সদস্য আলহাজ আব্দুল হামিদ ৭ বিঘা জমিতে উন্নত বারী ফোর ও মেঘলা জাতীয় আমের গাছ লাগিয়েছেন গাছ গুলিতে গত মৌসুমে আম ধরেছিলো। সেই ধরতি আমের গাছ গুলো গত গভীর রাতে কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে রেখে গেছে, জমিতে আমগাছ বিনষ্ট দেখে বুক ফাটা আহাজারী দেখা গেছে।
এছাড়াও একই কায়দায় দৃবৃত্তরা গত ১৬ আগষ্ট রাতে ঐ ব্যাক্তির জমিতে লাগানো লক্ষাধিক টাকার বেগুন গাছ কেটে ফেলে রেখে গেছে।
সবে মিলে পৃথক ঘটনায় ঐ কৃষকের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত করছে, একের পর এক ঘটনা ঘটলেও অপরাধীরা ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে।
স্হানীয় কৃষি বিভাগের লোকজন ঘটনাস্হল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী এসব অপরাধীদের গ্রেফতার পূর্বক কঠিন শাস্তির দাবী জানিয়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।