প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2025 ইং
কলাপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন 'তারুণ্যের কলাপাড়া' এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের কলাপাড়া’ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে এ কর্মসূচি শুরু হয়। পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে ও সবুজ কলাপাড়া গড়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল ইসলাম।জনাব মোঃ জাহিদ তালুকদার সভাপতি কলাপাড়া ফারিয়া সহ অনন্য অতিথিরা বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এবং তরুণদের এ উদ্যোগকে স্বাগত জানান।
এছাড়াও কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন উপদেষ্টা, এলাকার বিশিষ্টজন ও তরুণ সদস্যরা অংশগ্রহণ করেন। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়বে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।