প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 28, 2025 ইং
মাদারীপুর জেলার-কালকিনি ও ডাসার উপজেলায়,পাটের বাম্পার ফলন

সঞ্জয় বাড়ৈ।।
মাদারীপুর জেলার, কালকিনি ও ডাসার উপজেলায়,পাটের বাম্পার ফলন হয়েছে। ডাসার উপজেলার, পূর্ব মাইজপাড়া, কর্নপাড়া,ধূয়াসার,মেলকাই,বিনতিলক,শশিকর ও নবগ্রাম এবং কালকিনি উপজেলার,গোপালপুর, উওর রাজদী,রমজানপুর,আন্ডারচর,
সিটিখান,নয়াকান্দি ও সাহেবরামপুরে,ব্যাপকভাবে,বিভিন্ন প্রজাতির পাটের চাষ করা হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর লক্ষ্যমাএার দিগুণ পাট উৎপাদন হয়েছে। এক বিঘা পাট চাষ করতে সর্বমোট খরচ হয়,৪০০০টাকা থেকে ৫০০০টাকা।বিঘা প্রতি পাট উৎপাদন হয় প্রায় ৭-৮ মন,যার বাজারমূল্য, মনপ্রতি ৪০০০টাকা হিসেবে, প্রায় ৩০০০০টাকা থেকে ৩৫০০০টাকা।ভালো দাম পেয়ে, কৃষকেরা খুশি। আশা করি সোনালী আশ পাট,অচিরেই তার হারানো গৌরব ফিরে পাবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।