
আব্দুল মোতালেব।।
মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃংখলা বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো:হাবেল উদ্দিন ,সিংগাইর থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম,প্রানিসম্পদ অফিসার ড আলম ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন,সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান,উপজেলা সমাজ সেবা অফিসার সালেহ উদ্দিন,উপজেলা সমবায় অফিসার জহিরুলইসলাম,খাসেরচর মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ শামসুদ্দিন,মুক্তিযোদ্ধা রেজাউল করিম ,সাংবাদিক মোবারক হোসেন, সাংবাদিক সুজন,সাংবাদিক আব্দুল মোতালেব প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাজেদুল আলম ,সিংগাইর সরকারি কলেজের প্রভাষক আবুল বাশার, উপজেলা ফায়ার স্টেশন অফিসার মহিবুরসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ।
মাসিক এ আইনশৃঙ্খলা সভায় ,উপজেলা বিভিন্ন রাস্তার সমস্যা , সিংগাইর বাজারের অবৈধ স্হাপনা উচ্ছেদ,মাদক উদ্ধার,চুরি ও ছিনতাই নিয়ন্ত্রনে উন্নতি, সিংগাইর উপজেলা বিভিন্ন এলাকায় খাল দখল, উপজেলা বিভিন্ন রাস্তা নির্মাণে ঠিকাদার কাজ অসমাপ্ত রাখা কাজ সমাপ্ত বিষয়নিয়ে আলোচনা হয় ।