
নুরুল আবছার।।
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক সেবনের অপরাধে মোহাম্মদ ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো অতিরিক্ত সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রাত ১২ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের হাসপাতাল সড়কে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করে।
দল্ডপ্রাপ্ত মোহাম্মদ ইকবাল হোসেন (২২) উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীখিল এলাকার রফিকুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানান, গতকাল লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তার মুখে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ চেকপোস্টে তল্লাশিকালে মাদকসেবী মোহাম্মদ ইকবালকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মাদকাসক্ত মোহাম্মদ ইকবালকে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জেল প্রদান করা হয়।
জনস্বার্থ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দায়ে এক যুবককে জেল দিল ইউএনও
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক সেবনের অপরাধে মোহাম্মদ ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো অতিরিক্ত সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রাত ১২ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের হাসপাতাল সড়কে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করে।
দণডপ্রাপ্ত ইকবাল হোসেন (২২) উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীখিল এলাকার রফিকুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানান, গতকাল লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তার মুখে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ চেকপোস্টে তল্লাশিকালে মাদকসেবী মোহাম্মদ ইকবালকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মাদকাসক্ত মোহাম্মদ ইকবালকে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জেল প্রদান করা হয়।
জনস্বার্থ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।