
মোঃ নাসির।।
বাঁশখালী সরল ইউনিয়নের দক্ষিণ খেইহাচ্ছ বাজার থেকে ৪,৫,৬,৭, গ্রাম পূর্ব সড়কটি আস্করিয়া প্রথম সড়ক পর্যন্ত বেহাল দশা স্কুল মাদ্রাসা কোন কলেজ ছাত্র-ছাত্রী যাতায়াত ভোগান্তিতে আছেন বর্তমানে গাড়ি এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।হাজার হাজার মানুষ যাতায়াত ব্যবস্থা নাই
দীর্ঘদিন ধরে এই সড়কটি দীর্ঘ ১৬ বছর ধরে এই সড়কের
কোন কাজ মেরামত করা হয়নি
বিগত ২৪,সালে কাজ নামে এই রাস্তা ইট পাথর সাইডে করে ফেলা দেওয়া হয় পরে আর কোন কাজের নাম নিশানা নেওয়া হলো না খেইহাচ্ছ বাজার সড়কের বেহাল দশা চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এই সড়কটি কৃতি সন্তান চট্টগ্রাম ১৬ আসনের সাবেক বনমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, উনার নেতৃত্বে নির্মাণ কাজ করেছিল পরবর্তী আর কোন মেরামত বা সড়কের কোন কাজকর্ম এমপি মন্ত্রী প্যানেল চেয়ারম্যান কোন উদ্যোগ নেইনি তারা তাই আজ জনগণের ভোগান্তি করে
স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ দেশের বিভিন্ন প্রান্তে, উপজেলা সদর, স্কুল, কলেজ, হাসপাতাল ও বাজারে যাতায়াত করে।
কিন্তু সড়কের বর্তমান অবস্থায় হাঁটাচলাও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে কাদার সৃষ্টি হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
এলাকার ভুক্তভোগী বাসিন্দারা জানান “এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াও দায়।
রিকশা বা সিএনজিচালিত অটোরিকশা চলতে গিয়ে প্রায়ই উল্টে যায়। জরুরি প্রয়োজনে হাসপাতালে যেতেও আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত সড়কটি সংস্কার করে জনসাধারণের দুর্ভোগ লাঘব করবে।