প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 28, 2025 ইং
দোহারে জয়পাড়া বাজারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

শহীদুল ইসলাম শরীফ, দোহার, ঢাকা
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে পরিচালিত ব্যবসার বিরুদ্ধে
একটি ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়েছে। আজ বুধবার ২৭ আগস্ট, ২০২৫, সকালে দোহার পৌরসভা
প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এতে দোহার পৌরসভা, দোহার উপজেলা প্রশাসন, দোহার থানা এবং দোহার ফায়ার সার্ভিস যৌথভাবে
সহযোগিতা করে।
দীর্ঘদিন ধরে জয়পাড়া বাজারের ফুটপাতে কাঁচামাল বিক্রেতারা অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিলেন।
এই অভিযানের মাধ্যমে তাদের উচ্ছেদ করা হয় এবং তাদেরকে জয়পাড়া তোহা বাজারে ব্যবসা করার
অনুমতি দেওয়া হয়েছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিফগাত উল্লাহ,
পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম মামুনুর রশীদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. কামাল
হোসেন, এবং জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি এসএম কুদ্দুস ও সাধারণ সম্পাদক মো.
আব্দুল আজিজ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।