প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 28, 2025 ইং
মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির

সাইফুজ্জামান / স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখা।
আজ বুধবার (২৭ আগস্ট) সকালে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী জাহিদুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজুয়ানুল হক।
এছাড়া বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার সাবেক আমীর ও মানিকগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা আমীর হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম, পৌর আমীর হুমায়ুন কবীরসহ আরও অনেকে।
বক্তারা বলেন,
"রাজনীতির বাইরে থেকেও দেশপ্রেমিক, নীতি-নৈতিকতা সম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে কাজ করছে ইসলামী ছাত্রশিবির। আগামী দিনের বাংলাদেশ মেধাবীরাই নির্মাণ করবে।"
সংবর্ধিত শিক্ষার্থীরা জানান,
"অন্যান্য সংগঠনের তুলনায় ইসলামী ছাত্রশিবির আমাদেরকে সম্মানিত ও অনুপ্রাণিত করেছে। এ আয়োজন আমাদের কাছে খুব আনন্দদায়ক।"
শিক্ষক ও অভিভাবকরাও এ ধরনের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।