প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 28, 2025 ইং
বগুড়ায় অপহরণকৃত সোহেল উদ্ধার : গুরুতর আহত

বুধবার (২৭ আগস্ট) বগুড়া শহরের জয়পুর পাড়া নবুর গ্যারেজের সামনে থেকে মোঃ সোহেল (৪০) কে জোরপূর্বক অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন ব্যক্তি তুলে নিয়ে গিয়ে মারপিট করে গুরুতর আহত করে।
অপহরণকৃত ব্যক্তি হলেন জয়পুর পশ্চিমপাড়ার মজিবর শেখের পুত্র মো: সোহেলকে তুলে নিয়ে গিয়ে নদীর পাড়ে মাচার সঙ্গে বেঁধে দেশীয় অস্ত্র প্লাস ও রড দিয়ে শরীরের বিভিন্ন আঘাত করে গুরুতর আহত করেছে।
পরে আহত সোহেলের পরিবারের লোকজন ঘটনাটি জানার পর ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়ার রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।