প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 28, 2025 ইং
মাদারীপুরে প্রায় দু’ডজন মামলার আসামী আন্তজেলা ডাকাতদলের সরদার কালু গ্রেফতার

সাব্বির হোসাইন আজিজ
মাদারীপুর
মাদারীপুরে ২০ মামলার আসামী আন্তজেলা ডাকাত দলের শীর্ষ সরদার মোঃ কালু হাওলাদার (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুরি গ্রাম থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত কালু হাওলাদার ওই গ্রামের মৃত ফজলুল হক হাওলাদার ও সোনা বানুর ছেলে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, কালু হাওলাদারের বিরুদ্ধে ২০টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও একাধিক অস্ত্র মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জেলায় সন্ত্রাস ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের মাধ্যমে কালু হাওলাদারকে জেলহাজতে পাঠানো হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।