প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 28, 2025 ইং
মিরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ

মো : মিঠুন হোসেন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১৩টি হুইল চেয়ার এবং ২টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা। তিনি বলেন, “আমাদের দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজতর করার প্রচেষ্টা চলমান রয়েছে।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এই উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।