প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 28, 2025 ইং
নওগাঁ মান্দার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইসরাফিল ইসলাম প্রতিনিধি (নওগাঁ) মান্দা
মাদক ছেড়ে সবাই মাঠে চলি, সবাই মিলে ফুটবল খেলি। স্লোগানকে সামনে রেখে নওগাঁ মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে উপজেলা কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী, মান্দা থানার উদ্বোতনের কর্মকর্তাবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বলেন। আমাদের প্রানের খেলা ফুটবল এটি গ্রামগঞ্জে দিন দিন হারিয়ে যেতে বসেছে। ফুটবল খেলা সবার মাঝে ছড়িয়ে দিতে ও যুব সমাজকে মাদকমুক্ত করতে সাংবাদিক ও সকলে এগিয়ে আসতে হবে। আর এজন্য সাংবাদিকদের সমাজে অপরিসীম ভুমিকা পালন করতে হবে। উক্ত ফুটবল খেলা উপজেলার কয়াপাড়া কামারকুরি উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে মান্দা উপজেলা প্রশাসন ১-০ গোলে উপজেলা সাংবাদিক দের পরাজিত করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।