প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 28, 2025 ইং
প্রিয়তোষ স্যার আর নেই

মোহাম্মদ আলী হেডমাস্টার এসবিএসএইচ
বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ প্রিয়তোষ চক্রবর্তী (৮৪) গতকাল ২৭ অগাস্ট সকাল সাড়ে দশ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সাহসিকতার সাথে কৃতিত্তের পরিচয় দেন এবং নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করেন ।
তিনি জীবনের বেশির ভাগ সময় সরাইল উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন । তিনি বহুসংখ্যক সামাজিক, সংষ্কৃতি, শিক্ষামূলক ও ধর্মীয় সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার হাজার হাজার ছাত্র ছাত্রী দেশ ও বিদেশে উচ্চ পর্যায়ে কর্মরত আছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুপুর দুইটায় শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় চলাকালীন সময়ে হাজারাধিক ছাত্র ছাত্রী এবং শিক্ষক -কর্মচারীদের পক্ষ থেকে বিদ্যালয় মাঠে তার বিদেহী আত্মার সৎগতি কামনা করা হয়।
তিনি ০৫ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকাল পাচ ঘটিকায় সরাইল উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার( ভূমি)র নেতৃত্বে পুলিশ বাহিনীর সহযোগিতায় তার নিজ গ্রাম সরাইল উপজেলা শাহজাদাপুর ইউনিয়নের মলাইশে সশস্ত্র সম্মান প্রদর্শন করা হয়। পরবর্তীতে তাকে তাদের ধর্মীয় রীতি অনুযায়ী কার্যাদি সম্পন্ন করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।