প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 28, 2025 ইং
গজারিয়ায় নতুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ (তিথী) যোগদান

গাজী মাহমুদ পারভেজ:-
গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডাঃ শারমিন আহমেদ (তিথী)। পূর্বের কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব বদলি হয়ে যাওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হন ডাঃ শারমিন।
গত ২৬ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
এর আগে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই চিকিৎসক গজারিয়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
গত ২৬ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন—“চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়ন আমার প্রধান লক্ষ্য। এজন্য আমি সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজ ও উপজেলাবাসীর সহযোগিতা কামনা করছি।”
ডাঃ শারমিন আহমেদ আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় গজারিয়ায় স্বাস্থ্য বিভাগের কার্যক্রম আরও এগিয়ে যাবে।” স্থানীয় স্বাস্থ্যকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, নতুন স্বাস্থ্য কর্মকর্তার যোগদান গজারিয়ার জনগণের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।