প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2025 ইং
লক্ষ্মীপুরে বিআইডব্লিউ টিসির পল্টনে অসামাজিক কার্যকলাপ,নেশাগ্রস্থদের আড্ডা

কামাল হোসেন।।
লক্ষীপুর সদর উপজেলার ২০ নং চর রমণী মোহন ইউনিয়নের মজুচৌধুরীহাট ফেরিঘাটের পল্টনে দীর্ঘদিন থেকে অসামাজিক কার্যকলাপ ও নেশাগ্রস্তদের আড্ডা থাকে, রাত্রিবেলা জলদস্যুদের বাসস্থান হিসেবে নির্ধারণ হয়ে গেছে এই পল্টন টি, অন্যদিকে জনগণের চলাচলের রাস্তা চলাফেরা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং পানির ডেউ এ পল্টনের পাশে রাস্তাঘাট ভেঙ্গে যাচ্ছে তাই স্থানীয় লোকজন বিআইডব্লিউটিএর স্থানীয় পোর্ড অফিসার শাহ আলম কে এবং ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমানকে ও ঘাটের ম্যানেজার আতিক কে,ও মেরিন ভোলা সদর হারুন কে অবগত করেন, বিষয়টা জানানোর পরে কেউ কোন সাড়া দেয়নি, স্থানীয় লোকজন গণমাধ্যমকে জানান এই অ ব্যবহারিত পল্টনটি দীর্ঘবছর অকেজো পড়ে থাকার পরেও , বি আইএডাব্লিউ টিসির কর্মকর্তারা চোখে দেখেও না দেখার ভান করে পড়ে আছে, নিচ্ছেন না কোন ব্যবস্থা। তাহলে কি কোন দুর্ঘটনা ঘটলে ওনাদের চোখে পড়বে,, আমরা স্থানীয়রা দাবি জানাচ্ছি এই পল্টন টি এখান থেকে সরিয়ে নিয়ে আমাদেরকে নিরাপদ ভাবে চলার ব্যবস্থা করে দিবেন,
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।