প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2025 ইং
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান,অস্ত্রসহ শরীফ বাহিনীর সদস্য আটক

এসকে এম মহসিন রেজা।।
সুন্দরবনে তাম্বুলবুনিয়া খালে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলা বারুদ সহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগী সনস্য কে আটক করেছে কোস্ট গার্ড।
(২৬ আগস্ট) মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের পরিচালিত বিশেষ অভিযানে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরিফ বাহিনীর একজন সহযোগী সদস্য আলমগীর হোসেন সাগর (৪৫) কে আটক করতে সক্ষম হয় এবং তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলিসহ ছয় রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃত আলমগীর হোসেন সাগর (৪৫) বাগেরহাটের মোংলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও সুন্দরবনে বিশ্রিকলা করার জন্য অন্যান্য অস্ত্র সরবরাহ করে আসছিল। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ড জানায়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।