প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2025 ইং
বীর মুক্তিযোদ্ধা মরহুম সোহরাব আলী'র সন্তান মার্শাল আর নেই

মোঃ সোলায়মান হোসেন।।
২৬ আগষ্ট (মঙ্গলবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় ১১নং সোনাতনী ইউনিয়নের শ্রীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম সোহরাব আলী'র সন্তান মার্শাল (৩৮) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার অকাল মৃত্যুতে এলাকা বাসি গভীরভাবে শোকাহত। মার্শাল এর মৃত্যু খবর শুনে আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পরেছেন। বন্ধু বান্ধব সকলে মার্শালের মৃত্যুতে তাদের ফেসবুক ওয়ালে শোক বার্তা প্রকাশ করছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। মার্শালের বড় ভাই এসআই আলমাছ আলী মার্শালের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন এবং তার চলার পথে জীবনের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।