প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2025 ইং
ছিনতাইয়ের ভয়-নিরাপত্তাহীন শহরে যেন প্রতিদিনের গল্প

সজিব মন্ডল
গাজীপুরে আতঙ্ককের আরেক নাম যেন টংগী, দিন দিন বেরেই চলছে ছিনতাই। এই আতঙ্কের শেষ কোথায়।
দিন কিংবা রাত টংগী শহরে চলাচল করাটাই যেন এক জীবন যুদ্ধের আরেক ধাপ।
ভুক্তভোগী শাওন(২৫)ও তার দুই ভাতিজা গত ২৩/০৮/২৫ ইং তারিখে ভোর ৪:৩০ নাগাত হবিগঞ্জ থেকে ফেরার পথে তারা বাস থেকে নামতেই,টংগী ফায়ার সার্ভিসের সামনে হতে ছিনতাইকারীদের টার্গেট যেন মিস হয় নি। তাদের সাথে থাকা সুইচ গিয়ার, চাপাতি, দিয়ে তিন ছিনতাইকারী ভুক্তভোগী শাওন ও তার ভাতিজা- দের আটক করে ফেলে। ছুরি চাপাতির ভয় দেখিয়ে তাদের সাথে থাকা সব কিছু লুটপাট করে নিতে চায় ছিনতাইকারীরা,ভুক্তভোগীর সাথে থাকা কিছু দিতে না চাইলে এক পর্যায় মারধোরের শিকার হয়ে সাথে থাকা দামি ৩ টি ফোন ও নগদ বেশ মোটা অংকের টাকা হাতিয়ে নেয় তারা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।