
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নতুন যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম চৌধুরী, বিএনপি সরাইল উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাস্টার, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহামেদুল কামাল, সরাইল দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আইয়ুব খান, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, কালীকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ আবু সায়েদ, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মনসুর আহমেদ, পাকশীমূল ইউপি চেয়ারম্যান মোঃ কাউছার আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৌসাদ মাহমুদ, বিআরডিবি কর্মকর্তা মাসুদ রানাসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।