প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2025 ইং
মোঃ কারিবুল ইসলাম মাল্টিমিডিয়া রিপোর্টার কুষ্টিয়া

মোঃ কারিবুল ইসলাম মাল্টিমিডিয়া রিপোর্টার কুষ্টিয়া
খাজানগর দক্ষিণপাড়া মাঠে,উত্তরপাড়া মাঠে এবং চাষী ক্লাব পাড়া মাঠে কিছু পাখি শিকারী চক্র নিয়মিত জাল ফেলে পাখি শিকার করে।তাদের প্রত্যেক চক্র প্রত্যেক দিনে গড়ে ৩০-৪০ পিচ ঘুঘু পাখি শিকার করে এবং প্রতি পিচ ২০-২৫ টাকা করে বিক্রি করে।
আজ খাজানগর দক্ষিণ পাড়া মাঠে এমনই কিছু পাখি শিকারী ঘুঘু পাখি শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে Safe Khajanagar Foundation এর সদস্যরা উপস্থিত হয়ে পাখি শিকারের জাল ও ছয়টি (০৬) ঘুঘু পাখি উদ্ধার করে। প্রাথমিক ভাবে পাখি শিকারীদের পাখি শিকার করতে নিষেধ করা হয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং ঘুঘু পাখি আকাশে অবমুক্ত করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।