প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2025 ইং
ঝালকাঠি সরকারী কলেজে ছাত্রদলের কমিটি গঠন

মোঃইকবাল হোসাইন
জেলা প্রতিনিধি ঝালকাঠি
ঝালকাঠি সরকারী কলেজে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।এতে হাদিসুর রহমানকে সভাপতি ও মো. আরিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু স্বাক্ষরিত এ কমিটি মঙ্গলবার বিকেলে প্রকাশ করা হয়। এতে সহসভাপতি করা হয়েছে মো. নেছার উদ্দিন, মো. মেহেদী হাসান, লিয়ন রাকিব, মো. সোহাগ হাওলাদার, মেহেবুব, আমিনুল ইসলাম স্বজন, রুহুল আমীন, মেহেদী হাসান, রিফাত হাওলাদার, শাকিল খান, মেহেদী হাসান মুহিত ও গোলাম মাহাথির তালুকদার (রুবায়েত)কে। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. শাখাওয়াত হোসাইন, শেখ আল নাহিয়ান, তানজিল খান, সুজন হাওলাদার, মো. রাফি ইসলাম, মাহবুব আলম সাকিব, অন্তরা আক্তার, মো. রাতুল মোল্লা, ইমাম হোসেন হাওলাদার ও মেহেদী হাসান সাবিলকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফ হোসেনকে। সহসাংগঠনিক করা হয়েছে তাহসান আহমেদ জুবায়ের ও নাজমুল ইসলাম মুন্নাকে। মো. তুহিন মোল্লা দপ্তর সম্পাদক, মো. লিটু হাওলাদার নিরব প্রচার সম্পাদক, সৈয়দ জুনায়েদ ক্রীড়া সম্পাদক, তানজিলা ছাত্রী বিষয়ক সম্পাদক ও মাহবুবা আক্তারকে সমাজসেবা সম্পাদক করা হয়েছে। আগামী ৩০দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয় নতুন নেতৃত্বকে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।