প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2025 ইং
কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো: মিজানুর রহমান শাহীন
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে দীর্ঘদিন পরে জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল হতে যাচ্ছে। এ সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এই কাউন্সিলের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন।কাউন্সিলকে ঘিরে দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা একত্রিত হবেন এবং ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করবেন বলে আশাবাদী।
কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ১০শে সেপ্টেম্বর শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, ময়মনসিংহ বিভাগীয় বি এনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম।
মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় কাউন্সিলের এই নতুন তারিখ জানান তিনি। আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে তাই জেলা বিএনপির কাউন্সিলের তারিখ পরিবর্তন করা হয়েছে।
উক্ত প্রস্হুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি, মোঃ শরিফুল আলম। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল।জেলা বি এনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি) সহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ২১টি ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্ধ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।