প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2025 ইং
এইচএসসি পরীক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শংকর দাস পবন (স্টাফ রিপোর্টার )ঝালকাঠি
ঝালকাঠি নবগ্রাম মডেল হাইস্কুল এন্ড কলেজের ২০২৫ সালের এইচ এস সি পরীক্ষার্থী মোঃরমজানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম সড়কে এই বিক্ষোভ ও মানববন্ধন করে নবগ্রাম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার পরীক্ষা শেষে বিকালে বেতরা ঘুরতে গেলে মোঃ রমজানের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করে।পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেলে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। মোঃ রমজানের পিতার নাম আলাউদ্দিন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তার কয়েকজন সহপাঠী।তারা বলেন রমজানের ওপর যে সন্ত্রাসীরা হামলা করেছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।