
নূর মোহাম্মদ শ্রাবণ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার চান্দিনা উপজেলার ১নং শুহিলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(সোমবার, ২৫ আগস্ট) সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনার গণমানুষের নেতা জনাব আতিকুল আলম শাওন। তিনি বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনের কৃতিত্ব কোনো একক দলের নয়। এই আন্দোলন আওয়ামী লীগ ছাড়া বিএনপি ও সকল গণমানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল।”
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদল আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ডা. সাইফুল্লাহ বাপ্পি, শুহিলপুর ইউনিয়ন যুবদল নেতা ইসমাইল হোসেন ও মো. উজ্জ্বল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এরশাদ খান, চান্দিনা পৌর যুবদল নেতা ফরহাদ করিম এবং উপজেলা ছাত্রদল নেতা মো. শরীফ খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মী সমাবেশে মাঠে বিএনপি সমর্থিত হাজারো মানুষের ঢল নামে।