প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2025 ইং
সাইবার ক্রাইম সেলের তৎপরতায় ফিরে পেলেন ১৭ জন তাদের হারানো মোবাইল ফোন

তিতাস আহম্মেদ
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়ার নিরলস প্রচেষ্টায় ফিরে পাওয়া গেল ১৭টি হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন। সোমবার কুষ্টিয়া পুলিশ অফিসের সম্মেলন কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি এই সফলতার জন্য সাইবার ক্রাইম সেলকে ধন্যবাদ জানান এবং বলেন, “ভবিষ্যতে মোবাইল চোরদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সুপার হারানো মোবাইল ফোন ফিরে পাওয়ার জন্য দ্রুত জিডি (সাধারণ ডায়েরি) করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, “মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব স্থানীয় থানা বা সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করা উচিত। আপনার একটি জিডি আমাদের তদন্ত প্রক্রিয়াকে সহজ করে তোলে।
এই উদ্যোগের ফলে কেবল ব্যক্তিগত সম্পত্তিই নয়, বরং সাধারণ মানুষের মধ্যে আইনগত সচেতনতাও বৃদ্ধি পাবে বলে পুলিশ কর্মকর্তারা মনে করেন। তাদের মতে, এমন ধরনের অভিযান অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখে এবং সমাজে নিরাপত্তার অনুভূতি জোরদার করে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।