প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2025 ইং
হোমনায় ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগতম র্যালি অনুষ্ঠিত

মোঃ তারিকুল ইসলাম, হোমনা।
কুমিল্লার হোমনায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য স্বাগতম র্যালির আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে গাউছিয়া কমিটি ও আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশ হোমনা উপজেলা শাখার উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করে নানা স্লোগানে মুখরিত করেন এলাকা। আয়োজকরা জানান, মহানবীর আগমন বিশ্ব মানবতার জন্য অফুরন্ত রহমত ও কল্যাণ বয়ে এনেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হযরত মাওলানা মোঃ আব্দুল সাত্তার ভূঁইয়া আল ক্বাদেরী, পীর সাহেব অনন্তপুর আশেকানে মদিনা দরবার শরীফ ও সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশ হোমনা শাখা। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামা'আত হোমনা শাখা; মোঃ মহিউদ্দিন শামী, পীর সাহেব মহিষমারি দরবার শরীফ; মোঃ কাজী ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামি হোমনা শাখা; মোঃ আবুল কালাম আজাদ, সভাপতি হোমনা মডেল প্রেসক্লাব; মোঃ তারিকুল ইসলাম তারেক, দপ্তর সম্পাদক হোমনা প্রেস ক্লাব; মাওলানা হোসাইন আহমেদ আল ক্বাদেরী, পীর সাহেব দুলালপুর গাউছিয়া দরবার শরীফ; শাহ মুহাম্মদ আব্দুল কাদের সুন্নী আল ক্বাদেরী, পীর সাহেব ঘনিয়ারচর দরবার শরীফসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া ইসলামি ফ্রন্ট হোমনা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিক রানা, যুবসেনা হোমনা শাখার সাধারণ সম্পাদক মোঃ নেছার উদ্দিন আত তাহেরী, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলামসহ অনেকে অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ)-এর তাৎপর্য তুলে ধরেন। পরে মিলাদ শরীফ ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।