ইসলামী ছাত্রশিবির, সীতাকুণ্ডে উপশাখা দায়িত্বশীল কর্মশালা সম্পন্ন
সীতাকুণ্ড, চট্টগ্রাম: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সীতাকুণ্ড পৌরসভা ও শহর আদর্শ শাখার উদ্যোগে একটি উপশাখা দায়িত্বশীল কর্মশালা সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মশালার মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক ও আদর্শিক মূল্যবোধ জাগিয়ে তোলা এবং তাদের একটি সুশৃঙ্খল সমাজ গঠনে অনুপ্রাণিত করা।
সীতাকুণ্ড শহর শাখা সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম উত্তর জেলার অফিস সম্পাদক তানভীর হোসেন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তরুণ সমাজকে মাদক, ইভটিজিংসহ সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, এই প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পেতে হলে তরুণ প্রজন্মের ছাত্রদের ইসলামী ছাত্রশিবিরের ছায়াতলে একত্রিত হতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশে সুশাসন এবং কুরআনের আইন প্রতিষ্ঠা করতে হলে তরুণ প্রজন্মকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই তরুণ প্রজন্মই আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।