প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2025 ইং
ছাগলনাইয়ায় মারকাজুল হুদা হেফজখানার সবক অনুষ্ঠান

জিয়াউল হক
ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মারকাজুল হুদা হেফজখানায় এক মনোমুগ্ধকর সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন হেফজখানার পরিচালক হাফেজ মাসুম বিল্লাহ সাহেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সভাপতি ও ছাগলনাইয়া খোলাফায়ে রাশেদীন মহিলা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাজমুল আলম সাহেব। তিনি বলেন আল-কুরআনের হাফেজরা হলো উম্মতের গর্ব। রাসূলুল্লাহ (সাঃ)বলেছেন: ‘তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোলাফায়ে রাশেদীন মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নূরনবী সাহেব। তিনি বলেন, শুধু হেফজ করলেই হবে না, কুরআনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে।
এছাড়া বক্তব্য দেন ছাগলনাইয়া উপজেলা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আতাউল্লাহ সিফাত এবং ইকরা তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা আবু মুসা সাহেব। তাঁরা হাফেজ ছাত্রদের উদ্দেশ্যে বলেন, কুরআনের হাফেজগণ কিয়ামতের দিনে তাঁদের পরিবার-পরিজনকে সুপারিশ করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।