
মো: মিঠুন হোসেন।।
সরকারি আদেশে কুষ্টিয়া জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগ দিচ্ছেন আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি এর আগে পটুয়াখালী জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমান জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানকে কুষ্টিয়া থেকে সরিয়ে খুলনা জেলার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
নতুন জেলা প্রশাসকের যোগদানের মাধ্যমে কুষ্টিয়ার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।