প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2025 ইং
মাইজভাণ্ডার দরবার শরীফে মাইজভাণ্ডারী গান বিষয়ক ইন্টার্যাকটিভ সেশন

আহমদ উল্লাহ।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের ফিল্ডওয়ার্কের অংশ হিসেবে মাইজভাণ্ডার দরবার শরীফের দারুল ইরফান রিসার্চ ইন্সটিটিউট কনফারেন্স হলে গত ২৪/০৮/২০২৫ ইং রোজ রবিবার সন্ধ্যা ৭ টায় বিশেষ এক ইন্টার্যাকটিভ সেশনের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে আলোচনা উপস্থাপন করেন ভারতের কলকাতার বিশিষ্ট গবেষক ড. শেখ মকবুল ইসলাম।
এ আয়োজনের মূল বিষয় মাইজভাণ্ডারী গান। গবেষক ড. ইসলাম এ ধারার ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, গানগুলোর আধ্যাত্মিক তাৎপর্য এবং সমাজে এর প্রভাব নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আমিরুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ সাদী, অত্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক জনাব কৌশিক,চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী সাইফুল আসফিয়া, নানুপুর লায়িলা কবির কলেজের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব মেজবাউল আলম ভূইয়া, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী ( শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সমাজ কল্যাণ সম্পাদক জনাব মহিউদ্দিন এনায়েত ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সংশ্লিষ্ট গবেষক ও সংস্কৃতিমনা মানুষ ।
অনুষ্ঠানটি আয়োজক ছিলেন দারুল ইরফান রিসার্চ ইন্সটিটিউট (DIRI)।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।