
মো:মাহিদুল ইসলাম।।
মৃত ব্যক্তি চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উমাজুড়ি গ্রামের জামিলা বেগম ৪২, পারিবারিক সূত্র মতে জানা যায় মৃত জামিলা বেগম অত্যাধিক জ্বর এবং হেপাটাইটিস বি জনিত সমস্যায় প্রাথমিক চিকিৎসা নিতে চিতলমারী সরকারি হাসপাতালে যান সেখানে অবস্থা খারাপ দেখে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোগী জামিলা বেগম ২২ -০৮-২০২৫ তারিখে মৃত্যুবরণ করেন। মৃত্যুর ৩ দিন পূর্বে ১৯-০৮-২০২৫ তিনি কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক থেকে ঋণ গ্রহণ করেন। তার মৃত্যুর পর কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক তার রেখে যাওয়া ঋণ মওকুফ সহ তার মাগফেরাতের জন্য আর্থিক অনুদান প্রদান করেন, সংস্থাটির আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুব আলম, এলাকা ব্যবস্থাপক মিরাজুর রহমান এবং চিতলমারি শাখা ব্যবস্থাপক নীলকমল বাইন ও উপ- শাখা ব্যবস্থাপক মশিউজ্জামান উপস্থিত থেকে তার পরিবারের জন্য সমবেদনা জানান এবং সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।