
মোঃ ইকবাল হোসাইন।।
ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনে বিএনপির রাজনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম ড. এসএম জিয়া হায়দার স্বপন।সাবেক সফল ছাত্রনেতা, বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুষ্টিবিদ, সৎ ও মেধাবী এই ব্যক্তিত্বকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নেতাকর্মীদের মধ্যে নেই কোনো বিরূপ প্রতিক্রিয়া। বরং সর্বস্তরের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত তার নামের পাশে দিচ্ছেন ইতিবাচক সাড়া।তার উপর অভাবনীয় বিশ্বাস ও আস্থার কারণেই জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।ড. জিয়া হায়দার কর্মজীবন, পারিবারিক মূল্যবোধ ও মেধাভিত্তিক রাজনৈতিক পথচলা সম্পর্কে জানার পর দ্বিমত প্রকাশ করছেন না কেউই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রসঙ্গ উঠলেই নেতাকর্মী ও সাধারণ জনগণ সবার আগে উচ্চারণ করছেন ড. জিয়া হায়দারের নাম।রাজনৈতিক অঙ্গনে তরুণ প্রজন্মের কাছে তিনি যেমন অনুকরণীয়, তেমনি দীর্ঘদিনের অভিজ্ঞ নেতাদের কাছেও তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে জায়গা করে নিয়েছেন।অনেকের মতে, ঝালকাঠি-২ আসনে বিএনপির জন্য যোগ্য, সৎ ও জনপ্রিয় প্রার্থী হিসেবে ড. এসএম জিয়া হায়দার স্বপন ভাই-ই হতে পারেন সবচেয়ে শক্তিশালী দাবিদার।