
মো: মেহেদী হাসান রাজিব।।
কুমিল্লার হোমনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তিকে ছোড়া দিয়ে আঘাত করে হ*ত্যা করেছে তার চাচাতো ভাই আলেক (৫০)। রবিবার সকালে উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের রাধা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ঘাতককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হোমনা থানার ওসি জানান, জমিজমা বিরোধ থেকেই এ হ*ত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।