
ছানোয়ার জাহান।।
সুনামগঞ্জের ধর্মপাশায় গতকাল শনিবার সকাল দশ ঘটিকায় ধারাম হাওরে নৌকা ডুবির ঘটনায় একজন শিশু সহ নিখোঁজ হওয়া দুইজনের মধ্যে শামসুদ্দিন (৬০) এর মৃত দেহ আজ (রবিবার) বেলা ১১ ঘটিকার সময় ধারাম হাওরের পার্শ্ববর্তী মাগুরা হাওরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাতে জানা যায় যে,শনিবার সকালে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে বিয়ের কনে দেখার উদ্দেশ্যে পার্শ্ববর্তী জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে যাওয়ার পথে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে শিশু সহ সাতজন যাত্রী রওয়ানা হন। নৌকাটি ধারাম হাওরের মাঝামাঝি স্থানে পৌঁছলে প্রবল বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের যৌথ অভিযানে ৫ জনকে জীবিত উদ্ধার করে।
কিন্তু ধর্মপাশা সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে শামসুদ্দিন (৬০) ও কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার শিশু কন্যা নুসরাত জাহান (৭) কে খোঁজে পাওয়া যায়নি।
২৩ আগস্ট শনিবার স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের একটি দল ইনচার্জ লিয়াকত আলীর নেতৃত্বে ও দুপুরের পর ময়মনসিংহ থেকে আসা ডুবুরির দল সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজা খোঁজির পর নিখোঁজদের খোঁজে না পাওয়ায় ঐ দিন তাদের উদ্ধার অভিযান কার্যক্রম সমাপ্ত করেন।
পরদিন রবিবার সকাল ১০ ঘটিকায় ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের উদ্ধার কারী দল যৌথ উদ্ধার কার্যক্রমে নামলে হাওরে ভাসমান অবস্থায় শামসুদ্দিন এর মরদেহ উদ্ধার করে এবং নিখোঁজ শিশু ইসরাত জাহান এর মৃত দেহটি খোঁজে পেতে উদ্ধার অভিযান কার্যক্রম অব্যাহতরয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান,নিখোঁজ দুইজনের মধ্যে শামসুদ্দিন এর মরদেহ মাগুরা হাওরে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। নুসরাতের মৃত দেহ উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।