
মোহাম্মদ আলী মাস্টার।।
জেলার সরাইল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মো: উজ্জল হোসেন (২৭) মাদকাসক্তকে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো.মোশারফ হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবক সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকার চাকসার গ্রামের (দৌলত পাড়া)মো: সাদেক হোসেনের ছেলে মো: উজ্জল হোসেন (২৭)। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিকচ্ছ এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
পরে সেখান থেকে ১ মাদকাসক্ত আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযান কালে সরাইল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে নিজের দোষ স্বীকার করায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোশারফ হোসাইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের জেল ও নগদ ১’শত টাকা জরিমানা প্রদান করেন। তিনি বলেন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।